TypeLipi: মোবাইলে Unicode ও বিজয়/ANSI বাংলা লেখার কিবোর্ড
TypeLipi হলো FarukLabs-এর বাংলা ও ইংরেজি কিবোর্ড — চারটি বাংলা লেআউট, Unicode ও বিজয়/ANSI আউটপুট, ভয়েস টাইপিং এবং পিন-নোট এক জায়গায়।

মোবাইলে বাংলা লিখতে গিয়ে কি কখনো মনে হয়েছে, একটাই বাংলা কিবোর্ড যদি সাধারণ Unicode লেখা আর পুরোনো বিজয়/ANSI এনকোডিং দুটোই সামলাতে পারত? কিছু ডিজাইন ও এডিটিং অ্যাপে এখনো ANSI-সামঞ্জস্যপূর্ণ বাংলা ফন্ট লাগে, আর তখন আলাদা কনভার্টার ঘুরিয়ে লেখা বদলানো ঝক্কির কাজ। TypeLipi ঠিক এই জায়গাটাই সহজ করতে তৈরি — FarukLabs-এর বাংলা ও ইংরেজি কিবোর্ড।
TypeLipi কী?
TypeLipi একটি Android কিবোর্ড। এখানে ফোনেটিক (অভ্র), প্রভাত, জাতীয় ও বর্ণমালা — এই চারটি বাংলা লেআউট আর ইংরেজি আছে। সাধারণ লেখালেখির জন্য Unicode, আর প্রয়োজন হলে কিবোর্ড থেকেই বিজয়/ANSI আউটপুট বেছে নেওয়া যায়। সাধারণ Unicode টাইপিংয়ের জন্য কোনো অ্যাকাউন্ট লাগে না।
Unicode ও ANSI: কোনটা কখন?
Unicode হলো আজকের সাধারণ মান — মেসেজ, সোশ্যাল মিডিয়া, ডকুমেন্ট ও ওয়েবে বাংলা লিখতে এটাই ব্যবহার হয়। বিজয়/ANSI পুরোনো এনকোডিং, যা কিছু ডিজাইন ও এডিটিং অ্যাপে এখনো লাগে।
নিচের ছবিতে দেখুন: প্রভাত লেআউটে ANSI মোডে লিখলে একই লেখা Unicode আর ANSI দুই রূপেই দেখা যায়। ANSI লাইনটি সাধারণ ফন্টে অদ্ভুত দেখায় — সামঞ্জস্যপূর্ণ বিজয়-ফন্টে সেটাই বাংলা হয়ে ওঠে।

মনে রাখবেন: ANSI লেখার ফলাফল নির্ভর করে সংশ্লিষ্ট অ্যাপ ও আপনার বেছে নেওয়া ফন্টের সমর্থনের ওপর।
চারটি বাংলা লেআউট, এক কিবোর্ডে
অভ্র ইংরেজি অক্ষরে বাংলা লেখার জন্য, প্রভাত পরিচিত বাংলা বিন্যাসে, জাতীয় সরাসরি বাংলা লেখার জন্য, আর বর্ণমালা বর্ণের ক্রমে। স্পেসবারে swipe করে চালু লেআউট বদলানো যায়, আর UNI/ANSI সুইচ দিয়ে আউটপুট বেছে নেওয়া যায়।

ভয়েসে লিখুন
কিবোর্ড থেকেই ভয়েস টাইপিং করা যায়। লেখা নিশ্চিত করার আগে প্রিভিউ সম্পাদনা করুন, বিরামচিহ্ন, সংখ্যা ও ইমোজি যোগ করুন। ভয়েস শনাক্তকরণের প্রাপ্যতা ও নির্ভুলতা নির্ভর করে আপনার ফোনের speech service-এর ওপর, আর এর জন্য মাইক্রোফোনের অনুমতি লাগে।

পিন, নোট ও কনভার্টার
বারবার লাগে এমন লেখা পিন করে রাখুন এবং দ্রুত পেস্ট করুন। নোটে দরকারি লেখা রেখে প্রয়োজনমতো Unicode বা বিজয়/ANSI সংস্করণ কপি করা যায়। অ্যাপের কনভার্টারে Unicode ও ANSI-র মধ্যে রূপান্তরের ব্যবস্থা আছে। নোট ও ক্লিপবোর্ডের লেখা ফোনেই সংরক্ষিত থাকে।
নিজের মতো সাজান
কিবোর্ডের থিম বেছে নিন, চাইলে নিজের ছবি ব্যবহার করুন। অ্যাপের ভাষা ইংরেজি বা বাংলা রাখা যায়, আর লাইট ও ডার্ক দুই ইন্টারফেসই আছে।

গোপনীয়তা
অ্যাকাউন্ট যাচাইয়ের API দিয়ে FarukLabs আপনার টাইপ করা লেখা, ক্লিপবোর্ড বা স্থানীয় নোট গ্রহণ করে না। বিস্তারিত জানতে গোপনীয়তা নীতি দেখুন।
কীভাবে শুরু করবেন
- TypeLipi ইনস্টল করে ফোনের সেটিংস থেকে কিবোর্ডটি চালু করুন।
- পছন্দের লেআউট বেছে নিন — অভ্র, প্রভাত, জাতীয় বা বর্ণমালা।
- সাধারণ লেখায় UNI রাখুন; ANSI-সামঞ্জস্যপূর্ণ ফন্টে লিখতে হলে ANSI মোডে যান।
TypeLipi এখন Google Play-র পরীক্ষামূলক (closed test) ধাপে আছে। সবার জন্য প্রকাশ হলে এই সাইটে জানানো হবে। অ্যাপ সম্পর্কে আরও জানতে TypeLipi-র পাতা দেখুন, কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে যোগাযোগ করুন।