TypeLipiবাংলা · KEYBOARD
বাংলা লেখার আরও সম্ভাবনা

বাংলা লিখুন।
আপনার মতো করে।

রোজকার কথা থেকে ডিজাইনের ক্যানভাস—Unicode কিংবা বিজয়/ANSI, লিখুন সরাসরি আপনার কীবোর্ড থেকেই।

Android-এর জন্য · Closed beta
এক কীবোর্ডে দুই ফরম্যাট
TypeLipi

আমার সোনার বাংলা

সরাসরি বাংলা ইনপুটUNI ANSI
TypeLipi-এর বাংলা কীবোর্ডে UNI/ANSI control
UNICODE ↔ BIJOY / ANSI
Unicode + ANSIবাংলা ভয়েস টাইপিংচারটি বাংলা লেআউটপিন, নোট ও কনভার্টার

01 / যেখানে ফন্টই আসল বিষয়

বাংলা কাস্টম ফন্ট
ভেঙে যাচ্ছে?

কিছু ডিজাইন ও CAD অ্যাপে পুরোনো বাংলা ফন্টের জন্য বিজয়/ANSI লেখা প্রয়োজন হয়। TypeLipi-তে UNI/ANSI বদলে সরাসরি সেই ফরম্যাটে ইনপুট দিন। আলাদা কনভার্টারে বারবার যাওয়া কমান।

CapCut, GnaCAD বা অন্য অ্যাপে ফল নির্ভর করে নির্বাচিত ফন্ট ও অ্যাপের সমর্থনের ওপর। বিজয়/ANSI-সামঞ্জস্যপূর্ণ ফন্ট ব্যবহার করুন।

TypeLipi
আপনার লেখা
সৃষ্টিতে থাকুক
বাংলার ছোঁয়া।
পুরোনো বাংলা ফন্টের উপযোগী বিজয়/ANSI ইনপুটের জন্য।

ফরম্যাটের ধারণা · এটি লাইভ কনভার্টার নয়

02 / ছোট ছোট কাজে, বড় স্বস্তি

শুধু অক্ষর নয়।
পুরো লেখার সঙ্গী।

01 — VOICE

কথা বলুন। লেখা হয়ে যাক।

বাংলা ও ইংরেজি ভয়েস টাইপিং, প্রিভিউ, বিরামচিহ্ন, সংখ্যা ও ইমোজি এক জায়গায়। কন্ট্রোল ডানে বা বামে রাখুন।

  • স্পেসে swipe করে বাংলা/ইংরেজি
  • বাংলায় UNI/ANSI নিয়ন্ত্রণ
  • ধরে মুছুন, খালি হলে ৫ সেকেন্ড Undo

ভয়েসের উপলভ্যতা ও অনলাইন/অফলাইন কাজ ফোনের speech service ও ভাষার ওপর নির্ভর করে।

02 — PIN / NOTE / CONVERT

বারবার লেখার বদলে, পিন করুন।

দরকারি লেখা নিজে তৈরি করুন অথবা নোট থেকে পিন করুন। শিরোনাম দিন, ভাঁজ করে রাখুন, দ্রুত পেস্ট করুন। পিন, নোট ও কনভার্টার আলাদা tab-এ।

⌖আমার প্রয়োজনীয় লেখা⌃

দরকারি কথাগুলো থাকুক হাতের কাছেই।

নমুনাপেস্ট ↗
শিরোনাম বদলানএক ট্যাপে পেস্টখুঁজে নিন সহজে

ফোনে সংরক্ষণই ডিফল্ট। অনলাইন ব্যাকআপ চালু থাকলে account দিয়ে লগইন প্রয়োজন; উপলভ্যতা ও access অ্যাডমিনের নির্ধারিত নিয়ম অনুযায়ী।

03 / আপনার পরিচিত হাতের ভাষা

একটা নয়। আপনার পছন্দের লেআউট।

01

অভ্র

Phonetic

ইংরেজি অক্ষরে লিখে বাংলা টাইপ করুন।

02

প্রভাত

Probhat

পরিচিত প্রভাত বিন্যাসে সরাসরি বাংলা।

03

জাতীয়

Jatiyo

জাতীয় বিন্যাসে অক্ষর ও কারচিহ্ন।

04

বর্ণমালা

Bornomala

বর্ণমালার ক্রমে অক্ষর খুঁজুন সহজে।

ইংরেজি কীবোর্ডও আছে। সেটআপে অভ্র ও প্রভাত শুরুতে নির্বাচিত থাকে; অন্য লেআউট নিজের ইচ্ছেমতো যুক্ত করুন। স্পেসে swipe করে বদলান।

আপনার কীবোর্ড। আপনার নিয়ন্ত্রণ।

MADE FOR EVERYDAY

পছন্দের ছবি, নিজের থিম

Light ও dark theme, নিজের background image, blur, opacity ও brightness নিয়ন্ত্রণ।

শব্দের প্রস্তাব

শব্দভান্ডার ও পরের শব্দের প্রস্তাব। চাইলে লেখার অভ্যাস ফোনেই শেখার সুবিধা চালু বা বন্ধ করুন।

হাতের কাছে শর্টকাট

C ধরে Copy, V ধরে Paste—চাইলে বন্ধ রাখুন। পিন ও clipboard থেকে দ্রুত লেখা নিন।

সুবিধাজনক সেটিংস

শব্দ, কম্পন, প্রস্তাব ও আরও নিয়ন্ত্রণ গুছিয়ে এক জায়গায়। শব্দ ও কম্পন ডিফল্টে বন্ধ।

শেখার জন্য ব্যবহারবিধি

সংক্ষিপ্ত নির্দেশনা, ভিডিও ও আর্টিকেল। আগে লোড হওয়া তথ্য রেখে পরে পেছনে নতুন তথ্য আনে।

আপনার অ্যাকাউন্ট

Google বা email/phone ও password দিয়ে লগইন। recovery code, profile ও account মুছে ফেলার সুবিধা।

ইমোজি ও ক্লিপবোর্ড

ইমোজি বাছুন সহজে। আলাদা clipboard shortcut দিয়ে কপি করা লেখার কাছে পৌঁছান দ্রুত।

জায়গা নিজের মতো

কীবোর্ডের মাপ ঠিক করুন। পিনের panel টেনে ছোট-বড় করুন, পছন্দের মাপ মনে রাখুন বা reset করুন।

দরকারি আপডেট

অনুমতি দিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিন। অনুমতি দেওয়া আপনার পছন্দ; পরে সেটিংস থেকেও বদলাতে পারেন।

05 / FAQ

জানতে চেয়েছিলেন?

যোগাযোগ
TypeLipi কি সবার জন্য Play Store-এ পাওয়া যাবে?

এখন closed testing চলছে। আগে tester group-এ যোগ দিন, একই Google account দিয়ে opt-in করুন, তারপর Play Store থেকে ইনস্টল করুন। Review চললে বা access না থাকলে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।

সব বাংলা ফন্টেই কি ANSI কাজ করবে?

না। সাধারণ Unicode ফন্ট ও বিজয়/ANSI ফন্ট আলাদা। সংশ্লিষ্ট অ্যাপে সঠিক ANSI-সামঞ্জস্যপূর্ণ ফন্ট নির্বাচন করতে হবে। অ্যাপ ও ফন্টভেদে সমর্থন ভিন্ন হয়।

ইন্টারনেট ছাড়াও কি লেখা যাবে?

কীবোর্ডে সাধারণ টাইপিং, Unicode/ANSI conversion এবং ফোনে রাখা পিন ও নোট ব্যবহার করা যায়। Voice typing-এর প্রয়োজন ফোনের speech service-এর ওপর নির্ভর করে। Login, online backup ও নতুন tutorial আনতে সংযোগ লাগে।

আমার সব লেখা কি সার্ভারে জমা হয়?

সাধারণ টাইপিংয়ের লেখা বা clipboard স্বয়ংক্রিয়ভাবে cloud pin backup-এ যায় না। Online pin backup উপলভ্য থাকলে এবং আপনি সেটি ব্যবহার করলে নির্বাচিত পিনের title ও text সার্ভারে যায়। ব্যক্তিগত শব্দ শেখা ফোনেই থাকে। বিস্তারিত privacy policy-তে আছে।

পিন রাখার জন্য কি টাকা লাগবে?

ফোনে পিন রাখা যায়। ডিফল্টে online save বন্ধ। অ্যাডমিন পরে online save বন্ধ, free বা paid করতে পারেন। অনলাইন ব্যবহার করতে account দরকার; paid হলে নির্দিষ্ট access দরকার। ANSI ও cloud access আলাদা বা যৌথভাবে দেওয়া যেতে পারে।

কোনো সমস্যা বা নতুন সুবিধার পরামর্শ দেব কীভাবে?

অ্যাপের পরিচিতি ও যোগাযোগ পেজ থেকে যোগাযোগ করুন, অথবা এই পেজের support email ব্যবহার করুন। কোনো ত্রুটি জানালে ব্যবহৃত layout, UNI/ANSI mode ও উদাহরণ লিখে দিন।

আরও জানুন

TypeLipi নিয়ে বিস্তারিত গাইড

Unicode ও বিজয়/ANSI-র পার্থক্য, চারটি লেআউট, ভয়েস টাইপিং এবং পিন-নোট — ধাপে ধাপে।

ব্লগ পোস্ট পড়ুন

TYPELIPI FOR ANDROID

পরের কথাটা
TypeLipi-তেই লিখুন।

পরীক্ষামূলক সংস্করণে যোগ দিন। আপনার অভিজ্ঞতা ও পরামর্শ TypeLipi-কে আরও ভালো করতে সাহায্য করবে।

01Google group-এ যোগ দিন02একই account দিয়ে opt-in করুন03Play Store থেকে ইনস্টল করুন

Closed test-এর জন্য group membership ও opt-in প্রয়োজন। শুধু group-এ যোগ দিলেই opt-in সম্পন্ন হয় না।